এসময় আরো উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ পৌর ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশাদুজ্জামান আশা, আওয়ামীলীগ নেতা শুকুর আলী,যশোর জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, বেনাপোল পৌর যুবলীগ নেতা মোখলেছুর রহমান মুকুল, নাসির উদ্দিন, পৌর ছাত্রলীগ নেতা জীবন কুমার, মিনার আহমেদ প্রমুখ।
প্রায় ৭০ বছর বয়স্ক রহিমা বেগম বলেন যা জাড় পড়িছে তার কারনে অনেক কষ্টে আছি পঙ্গু স্বামীকে নিয়ে। রাত্রে জাড়ে সবাই কাঁপি। এই কম্বলটা আমাদের আজ বাঁচাবে আমরা রাত্রে ভালভাবে ঘুমাতে পারব।
ওই ওয়ার্ড এর অসহায় আনযুয়ারা বেগম বলেন বাড়ি ঘর নেই। থাকি একটি ঘর ভাড়ায়। শীতে ঘরের মধ্যেও ঠান্ডা বাতাস ঢুকে পড়ে। খুব কষ্ট হয় তখন। এতদিন আমার মত গরীব মানুষের কেউ খোঁজ নেয়নি। আজ একটি কম্বল পেয়েছি। এখন রাত্রে শীতের মধ্যেও ভালোভাবে ঘুমাতে পারব।