আমাদেরবাংলাদেশ ডেস্ক।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,একটি সুপ্রশিক্ষিত ও শিক্ষিত পুলিশ বাহিনী গড়ে তুলতে চায় সরকার যারা জনগণের কল্যাণে কাজ করবে। আমাদের লক্ষ্য হলো’জনগণের পুলিশ বাহিনী’ গড়ে তোলা যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল।
রবিবার (১০ এপ্রিল) দেশের ৬৫৯টি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য “সার্ভিস ডেস্ক” উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা।
তিনি বলেন,আওয়ামী লীগ সরকার পুলিশকে একটি বিশেষায়িত জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে সব ধরনের সহায়তা ও সুযোগ-সুবিধা দিয়ে আসছে।
পুলিশ বাহিনীকে অত্যন্ত সততার সাথে কাজ করতে দেখতে চাই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য পুলিশ সদস্যদের নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন,সরকার গঠনের পর আমরা তৃণমূল পর্যায় থেকে উন্নয়নে কাজ করছি। তিনি আরও বলেন, দেশের উন্নয়নের সুফল সবাইকে পেতে হবে। আমাদের সরকার সবসময় এটি মাথায় রেখে কাজ করে।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু