নিজস্ব প্রতিবেদক।। মার্চ মাসের ক্রাইম কনফারেন্সে ঢাকা জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার কাজী মাইনুল ইসলাম পিপিএম।
সোমবার (১১ এপ্রিল) পুলিশ সুপারের কার্যালয়ের কক্ষে তার হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ মারুফ হোসেন সরদার বিপিএম,পিপিএম।
চলতি বছরের গত মার্চ মাসে থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ,একাধিক ক্লুলেস মামলার সফল তদন্ত, মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, চুরি, ছিনতাই ও ইভটিজিং প্রতিরোধসহ আইনশৃঙ্খলা উন্নয়নের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরষ্কার দেওয়া হয়। এর আগে তিনি একাধিকবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।
ওসি কাজী মইনুল হোসেন আমাদেরবাংলাদেশ.কমের প্রতিবেদককে বলেন, ঢাকার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেল। আমার দায়িত্বরত এলাকা সাভার মডেল থানার নাগরিকদের প্রকৃতসেবা দিতে পারলে নিজেকে ধন্য মনে করবো।
এদিকে সাভার মডেল থানায় পুলিশি সেবা সহজ করে পুলিশকে আরও জনবান্ধব করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় ইতিমধ্যেই প্রশংসিত হয়েছেন সর্বমহলে। একাধিকবার ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ অর্জনে আরও এক ধাপ এগিয়ে নাগরিক সমাজের শুভেচ্ছায় ভাসছেন পুলিশের এই কর্মকর্তা।
এছাড়া সাভার মডেল থানা,শ্রেষ্ঠ মামলার রহস্য উদঘাটন অফিসার হিসাবে সম্মাননা পেয়েছেন এসআই (নিঃ) মোঃ মোখলেছুর রহমান,এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই (নিঃ) অশোক কুমার দত্ত।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু