নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) আশুলিয়া প্রেসক্লাব চত্বরে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ সময় রমজান ও ইফতারের তাৎপর্যের আলোচনা করেন স্থানীয় মাদ্রাসা ও মসজিদের ইমামগন।
আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফ্ফর হোসেন জয়ের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাইফুল ইসলাম বলেন “সাংবাদিকরা হলো ঘরের স্ত্রীর মতন যেমন স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সংসার করা যায় না ঠিক তেমনি সাংবাদিকদের সঙ্গেও ঝগড়া করে পাশাপাশি এক সঙ্গে চলে যায় না” সাংবাদিক জাতির আয়না। জাতির কল্যানের সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আশুলিয়া প্রেসক্লাব বলিষ্ঠ সাংবাদিকতার একটি উদাহরণ। সাংবাদিকদের উন্নয়নে এ সময় পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ফিউচার মেডিকেল এন্ড ভেটেরিনারি ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা পরিচালক এবিএম জাহাঙ্গীর আলম স্বপন,আমাদেরবাংলাদেশ.কমের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো: রবিউল ইসলাম, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগন ও আশুলিয়া প্রেসক্লাবের সকল সদস্যাসহ সমাজের বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফ্ফর হোসেন জয় বলেন, সফল সাংবাদিকতার আতুতঘর আশুলিয়া প্রেসক্লাব। সৎ ও ন্যায়ের পথে সাধারণ জনগনের প্রকৃত জীবনমান তুলে ধরাই সাংবাদিকতার প্রকৃত সাফল্য। তাই সবাইকে দেশের জনগনের কথা প্রিন্ট্র ও ইলেকট্রনিক মিডিয়ায় তুলে ধরতে হবে। এসময় তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সঞ্চালনায় ছিলেন আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান লিটন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতীর শান্তি ও উন্নতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আমাদেরবাংলাদেশ.কম/ জাহাঙ্গীর আলম রাজু