নিজস্ব প্রতিবেদক।। সাভারে গবাদি পশু পাখির তৈরির কারখানায় অবৈধ ওষুধ তৈরির দায়ে একটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। করা হয়েছে লক্ষাধিক টাকার জরিমানা।
গতকাল বুধবার সকালে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের আলমনগর সুগন্ধা হাউজিং এলাকায় একটি বাড়িতে এ অবৈধ ভাবে গবাদি পশু পাখির তৈরির কারখানাটিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসলিমা শিরিন।
এলাকাবাসী জানায়,কোরবানির ঈদ-কে সামনে রেখে মোশারফ হোসেন নামের এক ব্যক্তি হাউজিং এলাকায় একটি বহুতল ভবনের দোতলার ফ্ল্যাট ভাড়া নিয়ে অবৈধ ভাবে প্রান্ত ফার্মা নামের একটি কারখানা খুলে সেখানে রাতে ও দিনে গরু মোটাতাজাকরণসহ বিভিন্ন ক্ষতিকর ঔষধ তৈরি করে আসছিলো।
এমতাবস্থায় সেগুলো কিনে অনেক মানুষ প্রতারিত হয়েছে এমন কি গবাদি পশু পাখি অসুস্থ হয়ে পড়লে আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে কারখানাটিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন আমিন বাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসলিমা শিরিন। এসময় অবৈধ ভাবে ঔষুধ তৈরি করার কারণে কারখানাটির মালিক-কে নগদ এক লক্ষ টাকা জরিমানা ও সেই সঙ্গে কারখানাটি সিলগালা করাসহ সমস্ত মেশিনপত্র ও ঔষধ জব্দ করা হয়। এদিকে ওই কারখানাটির মালিক প্রথমে বাড়িওয়ালার কাছে ফ্ল্যাট ভাড়া নিয়েছিলো শুধু ফ্ল্যাটে কার্টুন রাখার জন্য। কিন্তু তিনি কার্টুন না রেখে বেশ কিছুদিন যাবৎ অবৈধ ভাবে এই ঔষুধ কারখানা খুলেছিলো।
মোবাইল কোর্ট পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি সার্জন মোঃ সাজেদুল ইসলাম ও উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মোত্তালিবসহ প্রমুখ। পরে তাদের-কে জেল হাজতে প্রেরণ করা হয়।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম