পাবনার বেড়ার নতুন ভারেঙ্গা বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাঁই চারটি দোকান
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
-
৩০৫
বার দেখা হয়েছে

পাবনা প্রতিনিধি।।পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের নতুন ভারেঙ্গা বাজারে বৃহস্পতিবার (১৮ আগস্ট) দিবাগত রাতে এক অগ্নিকান্ডের ঘটনায় একটি ঔষধের দোকাসহ চারটি দোকান পুরে ছাঁই হয়ে গিয়েছে। প্রাথমিক ভাবে ক্ষতির পরিমান ১১ লক্ষ টাকা হবে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
কাশিনাথপুর ফারার স্টেশনের দ্বায়িত্বরত ওয়ার হাউস ইন্সপেক্টর আলামিন হোসেন জানান,তাঁরা রাত চারটার সময় খবর পান নতুন ভারেঙ্গা বাজারে আগুন লেগেছে। রাত চারটা পনর মিনিটে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছেন। আগুনে একটি ঔষধের দোকান,একটি ব্যাটারী পার্টসের দোকান,একটি স্টেশনারি দোকান ও একটি মুদি দোকান সম্পুর্ন রুপে পুরে গেছে।
বৈদতিক সট সার্কিট আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত “গাফফার ফার্মেসির মালিক” মালিক আব্দুল গাফফার জানান,রাত সারে তিনটার দিকে বাজারের নৈশপ্রহরীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেন তার ঔষধের দোকান আগুনে পুড়ছে। এতে তারসহ চারটি দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাঁই হয়ে গিয়েছে।উপর্যনের একমাত্র অবলম্বনটি পুড়ে যাওয়ায় তিনি চরম বিপদের মধ্যে পড়লেন।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
Please Share This Post in Your Social Media