নিজস্ব প্রতিবেদক সাভার।। সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ৯টায় জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে মূল বেদিতে ফুলেল শ্রদ্ধা জানানোর পরে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নব-নির্বাচিত ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাংবাদিকদের বলেন,সংবিধান সম্মতভাবে সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পেয়েছি নির্বাচিত সকল সংসদ সদস্যদের দিয়ে সংসদ পরিচালনার ক্ষেত্রেও মহান সংবিধান আছে,কার্য প্রণালি বিধি আছে। এটা অনুযায়ী দায়িত্ব পালন করার জন্য শপথ নিয়েছি। আমি দৃঢ় প্রতিজ্ঞ সবাই-কে নিয়েই সংসদ পরিচালনা করবো।
এছাড়া তিনি আরোও বলেন সংসদ চলাকালীন সময় আমি পরিচালনা করবো। বিরোধী দলের কে আসবেন আর কে আসবেন না। এটা নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনের মধ্য দিয়ে নির্ধারিত হবে। সংসদে বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও রয়েছেন। তারা তো ইচ্ছামতো বিভিন্ন সময় আলোচনা করেন। এখনো সংসদ প্রাণবন্ত আছে। সংসদে আইন প্রণেতা হিসেবে অনেকেই তো অনেকভাবে কথা বলেন। এখন কে সংসদে কোন ভাষায় কীভাবে কথা বলবেন সেটা তো তাদের বিষয়। আর আমি স্পিকারের নেতৃত্ব ডেপুটি স্পিকার হিসেবে সুন্দর-ভাবে সংসদ পরিচালনা করতে চাই।
সেই অভিযাত্রা-কে সামনের দিকে এগিয়ে নিতে সরকার দলীয় এবং জাতীয় পার্টিসহ বিরোধী দলের সাংসদদের কার্যকর ভুমিকার মাধ্যমে বাংলাদেশে উন্নয়নের ধারায় আরো এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় ডেপুটি স্পিকারের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মনোয়ার হোসেন বাবলা,ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার(এএসপি) শহিদুল ইসলাম,সাভার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি আশুলিয়া) আনোয়ার হোসেন প্রমুখ।
এর আগে রোববার (২৮ আগস্ট) সন্ধ্যায় জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। ওইদিন সন্ধ্যায় সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করান।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু