ইমাম হোসেন (আক্তার) নিজস্ব প্রতিবেদক।। সাভার মডেল থানায় দুই পুলিশ পরিদর্শকসহ একযোগে ৬ পুলিশ কর্মকর্তার বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সাভার মডেল থানা মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম পিপিএম।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মো: আব্দুল্লা বিশ্বাসের সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম,ট্যানারি ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা,সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন দাসসহ প্রমুখ।
বিদায় অনুষ্ঠানে দেয়া বক্তব্যে পুলিশ পরিদর্শক মাকারিয়াস দাসসহ বিদায়ী সবার কর্মগুণের প্রশংসা করেন বক্তারা। এসময় তারা বলেন,অন্যত্র বদলি হওয়া দুই পরিদর্শক,এক উপ-পরিদর্শক,দুই সহকারী উপ- পরিদর্শক ও এক কনস্টেবল অত্যন্ত দক্ষ এবং যোগ্য। তারা প্রত্যেকেই স্থিরচিত্তের অধিকারী। তাদের কর্মদক্ষতায় সাভার থানা এলাকার মানুষ পুলিশি সেবায় উপকৃত হয়েছেন। অপরাধ দমনে তাদের কর্মপ্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে প্রত্যেকের উত্তরোত্তর উন্নতি ও পরবর্তী কর্মস্থলে সাফল্য কামনা করা হয়।
যাদের ঘিরে আয়োজন তারা হলেন,সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাকারিয়াস দাস,তিনি সাভার মডেল থানা থেকে ঢাকা মেট্রো পলিটন পুলিশে (ডিএমপি) বদলি হয়েছেন,পুলিশ পরিদর্শক নুরুল কাদির সৈকত,তিনি সাভার মডেল থানায় উপ-পরিদর্শক থাকা অবস্থায় পদোন্নতি পেয়ে রাজশাহী রেঞ্জে বদলি হয়েছেন, উপ-পরিদর্শক শাহ আলম,তিনি টাঙ্গাইল ট্রেনিং সেন্টারে বদলি হয়েছেন,সহকারী উপ-পরিদর্শক সুজন মিয়া,তিনি গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বদলি হয়েছেন,সহকারী উপ- পরিদর্শক আহ্সান হাবিব,তিনি ফরিদপুর জেলা পুলিশ লাইন্সে বদলি হয়েছেন,পুলিশ কনস্টেবল পারভেজ মুন্সি,তিনি ঢাকা মেট্রো পলিটন পুলিশে বদলি হয়েছেন। এ সময় সাভার মডেল থানার সকল কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম