ইমাম হোসেন (আক্তার) নিজস্ব প্রতিবেদক ।। আশুলিয়ায় উত্তর গাজিরচট ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি’র সদস্য পল্লীচিকিৎসকদের নিয়ে সেমিনার ও আলোচনা সভা করেছে অপসোনিন ফার্মা।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর ) সকালে অপসোনিন ফার্মা লিমিটেডের সৌজন্যে আশুলিয়ার থানার পাশে অবস্থিত ফুড ভিলেজ রেস্টুরেন্ট মিলনায়তনে এই সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উত্তর গাজিরচট ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি’র আহ্বায়ক মুহান্মদ নাজমুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপসোনিন ফার্মা লিমিটেডের সাভার আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ হাসানুজ্জামান।
আশুলিয়ায় উত্তর গাজিরচট ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি’র উপদেষ্টা ফিউচার মেডিকেল এন্ড ভেটেরিনারি ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাংবাদিক এবিএম জাহাঙ্গীর আলম স্বপন সেমিনার ও সাংগঠনিক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন।
এসময় তিনি বলেন বুড়িবাজার,বাইপাইল,নতুন পাড়া ও বাইপাইল পশ্চিম পাড়া ঔষধ ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত একটি সংগঠন,এখানে উন্নত চিকিৎসা দিতে পল্লী চিকিৎসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এখনও শহর ও গ্রামের প্রায় ৬০ ভাগ মানুষ-কে চিকিৎসা দেন পল্লী চিকিৎসকরা।দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকার কারণে পল্লী চিকিৎসকরা এখন ভুল করেন না। তারা গুরুতর রোগীদের যথাস্থানে পাঠাতে পারেন। উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে পল্লী চিকিৎসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ মানুষ সুস্থ থাকলেই দেশ গঠনে কাজ করতে পারে।
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পল্লী চিকিৎসকরা যে ভূমিকা রেখেছিলেন তা এদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। যুদ্ধকালীন সময়ে পল্লী চিকিৎসকরা যদি সেবা না দিতেন যুদ্ধাহত অনেক মুক্তিযোদ্ধা চিকিৎসাসেবার অভাবে মারা যেতেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই পল্লী চিকিৎসকদেরকে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করেন।
বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুলিয়া প্রেসক্লাবের কার্য-নির্বাহী সদস্য মোঃ জাহাঙ্গীর আলম রাজু,আশুলিয়া এলাকা সংরক্ষণকারী মোঃ সোলায়মান মিয়া,এমপিও মোঃ শামীম হোসেন। এমপিও,মোঃ সেলিম রেজা।
এসময় আরোও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নিহার রায়,মো: মামুন বিশ্বাস,মো: বশির আহমেদ মো: লেবুবুর রহমান,মো: তাজুল ইসলাম,মো: আনোয়ার হোসেনসহ প্রমুখ।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু