নিজস্ব প্রতিবেদক।। সাভার উপজেলার আশুলিয়ার বিভিন্ন এলাকায় প্রতিদিনের ন্যায় ভিলেজ ডক্টরস ফার্মেসী ফাউন্ডেশন এর উদ্যোগে আজও ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে পল্লী চিকিৎসকদের সংগঠন স্টার ভিলেজ ডক্টরস ফার্মেসি ফাউন্ডেশন।
রবিবার (২৩ অক্টোবর) সকাল ১০ টার সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়েমুল হুদার নির্দেশে দিন ভোর ডেঙ্গু ভাইরাস সচেতনতা কর্মসূচি গ্রহণ করে।
এসময় রাস্তার আশেপাশে ছোট ছোট পানি ভর্তি খালডোবায় বালু ফেলে বন্ধ করে দেয় ও ওষুধ ছিটিয়ে মশা নিধন ডেঙ্গু সচেতনতা কার্যক্রম শুরু হয়।
উক্ত বিষয়ে স্টার ভিলেজ ডক্টরস ফার্মেসি ফাউন্ডেশন এর চেয়ারম্যান খন্দকার হাসিবুর রহমান লিমন বলেন,সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ সায়েমুল হুদা নির্দেশে আমি ডেঙ্গু ভাইরাস সচেতনতা কর্মসূচি শুরু করেছি।
এসময় তিনি বলেন,বর্তমানে সাভার ও আশুলিয়াসহ সারাদেশে ডেঙ্গু জ্বর প্রকট আকার ধারণ করেছে। ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশা সাধারণত সূর্যোদয় হতে সূর্যাস্তের আধাঘন্টা পূর্ব পর্যন্ত সক্রিয় থাকে এবং মানুষ-কে কামড়িয়ে থাকে। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু জ্বর সেরে যায়,তবে ডেঙ্গু শক সিনড্রোম এবং হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে। বর্ষার সময় এ রোগের প্রকোপ বাড়তে থাকে। এডিস মশার বংশ বৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা যায়।
তিনি আরোও বলেন,আপনার ঘরে এবং আশে পাশে যে কোন জায়গায়,ফুলের টব, প্লাস্টিকের পাত্র,পরিত্যাক্ত টায়ার,প্লাস্টিকের ড্রাম,মাটির পাত্র,বালতি,টিনের কৌটা, ডাবের খোসা/নারিকেলের মালা,কন্টেইনার,মটকা,ব্যাটারি শেল ইত্যাদিতে যেন পানি জমে না থাকে সে বিষয়ে নিশ্চিত হোন।
এছাড়া ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ঘষে ঘষে পরিস্কার করুন।অব্যবহৃত পানির পাত্র ধ্বংস অথবা উল্টে রাখতে হবে যাতে পানি না জমে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বরে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিন,সুস্থ থাকুন।
জানা যায়,বাংলাদেশে চলতি বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও দীর্ঘায়িত হতে পারে এবং সংক্রমণ পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে আগে যেখানে ডেঙ্গু হয়নি সেখানেও এখন ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
তাছাড়া হাসপাতালে আসা বেশিরভাগ রোগী আগেও এক বা একাধিক বার ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। তাই এবারের লক্ষণগুলো প্রকট। তবে দেশের ডেঙ্গু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের মধ্যেই আছে বলে জানিয়েছেন চিকিৎসরা।
স্টার ভিলেজ ডক্টরস ফার্মেসি ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার হাসিবুর রহমান লিমন, সামাজিক এই কাজে সকল-কে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছন।
এছাড়া তিনি আরোও বলেন,আমাদের এই প্রচার চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্টার ভিলেজ ডক্টরস ফার্মেসী ফাউন্ডেশন ও সাভার কল্যাণ সমিতি সচেতনতা কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু