নিজস্ব প্রতিবেদক সাভার।। উন্নত প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী-কে আরও আধুনিকায়ণ করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সোমবার (৭ নভেম্বর) দুপুরে সাভার সেনানিবাসে তৌফিক মাল্টিপারপাস হলে সেনাবাহিনী প্রশিক্ষণ সহায়ক সামগ্রী প্রদর্শনী প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।
এসময় তিনি আরও বলেন,সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সেনাবাহিনী সবসময় দেশের কল্যাণে কাজ করে। বাহিনীটিকে আরও শক্তিশালী করার লক্ষে নানা পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনী-কে সব বিষয়ে সর্বাত্মক সহযোগীতা করেন বলেও বলেন তিনি। এরপরে তিনি সেখানে একটি ১৫ তলা ভবন উদ্বোধন করেন। গত পাঁচ নভেম্বর সদর দপ্তর আর্টডক এর সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এই প্রতিযোগীতা শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১০ টি পদাতিক ডিভিশন লজিষ্টিকস এরিয়া এবং ছয়টি স্বতন্ত্র ব্রিগেড এবং বিশটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান সহ ৩৭ টি দশ অংশ গ্রহণ করেন। এতে দশ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন হন আর রানারআর্প হন ১৯ পদাতিক ডিভিশন। এসময় সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ শামস চৌধুরী.নবম পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও জেনারেল অফিসার কমান্ডিং শাহীনুল হকসহ উর্ধ্বতন কর্মকর্তা,বিভিন্ন অঞ্চলের ইউনিট ও সংস্থার অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু