নিজস্ব প্রতিবেদক সাভার।। সাভার সিটি সেন্টার এলাকা থেকে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি ) বিকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। গতকাল রাত্রে সাভার সিটি সেন্টার এলাকা থেকে ১শত পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়।
আটককৃত আসামি হলেন (১) মোঃ রায়াহান মিয়া (২৫), পিতা-মাকসুদ রহমান,গ্রাম-শিয়ালকুল, সুয়াপুর,থানা-ধামরাই,জেলা-ঢাকা,(২) ওবায়দুর (২৬), পিতা-আলমগীর,গ্রাম-কলাবন,থানা- পটুয়াখালী সদর,জেলা-পটুয়াখালী।
ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এস আই মোঃ সহিদুল ইসলাম,পিপিএম ও সঙ্গীয় ফোর্সসহ গতকাল বুধবার রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে সাভার সিটি সেন্টার এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে, মোঃ রায়াহান মিয়া (২৫) ও ওবায়দুর (২৬),নামের দুই ব্যাক্তিকে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের-কে আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। আটক মাদক ব্যবসায়ীদের নামে মামলা করে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু