আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া আসনগুলোতে উপনির্বাচনে জয়ী হওয়ার পর শপথ নিলেন নব-নির্বাচিত ৬ সংসদ সদস্য।
বুধবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে নিজ কার্যালয়ে নতুন এমপিদের শপথবাক্য পাঠ করান।
শপথ নেওয়া সংসদ সদস্যরা হলেন-ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ (জাতীয় পার্টি),বগুড়া-৪ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এ,কে, এম রেজাউল করিম তানসেন (জাসদ),বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু (বাংলাদেশ আওয়ামী লীগ),চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মু. জিয়াউর রহমান (বাংলাদেশ আওয়ামী লীগ), চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো: আব্দুল ওদুদ (বাংলাদেশ আওয়ামী লীগ) এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়া (স্বতন্ত্র)।
শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম। শপথগ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।
এসময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো: শামসুল হক টুকু,চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী,হুইপ ইকবালুর রহিম,হুইপ আতিউর রহমান আতিক,মো: মুজিবুল হক চুন্নু,শিরীন আখতার,ফখরুল ইমাম,সামিল উদ্দিন আহমেদ শিমুল,উম্মে ফাতেমা নাজমা বেগম ও ফেরদৌসী ইসলাম উপস্থিত ছিলেন।
আমাদেরবাংলাদেশ ডটকম /রাজু