নিজস্ব প্রতিবেদক সাভার।।
নিজস্ব প্রতিবেদক সাভার।। আশুলিয়া থানার আনারকলি পুকুরপাড় ও জামগড়া সাকিনস্থ সিরু মার্কেট এলাকা থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ৩০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৫ ফেব্রুয়ারি ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন,গতকাল রাত্রে আশুলিয়া থানার আনারকলি পুকুরপাড় ও জামগড়া সাকিনস্থ সিরু মার্কেট এলাকা থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ৩০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়েছে।
আটককৃত আসামি হলেন,১। মোঃ রুবেল হোসেন (২৭), পিতা-মোঃ ওমর মিয়া,গ্রাম-আউকপাড়া পুকুরপাড়,থানা-আশুলিয়া জেলা ঢাকা ২। মোঃ জুনায়েত হাসান জুনু (২০),পিতা-মোঃ নুরুল হক, ল গ্রাম-জামগড়া পশ্চিমপাড়া,থানা-আশুলিয়া জেলা ঢাকা।
ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এস আই মোঃ আনোয়ার হোসেন ও এস আই মোঃ সহিদুল ইসলাম, পিপিএম সঙ্গীয় ফোর্সসহ গতকাল মঙ্গলবার বিকাল ৪টা ১০ ও সন্ধ্যা ৭টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার আনারকলি পুকুরপাড় ও জামগড়া সাকিনস্থ সিরু মার্কেট এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে ১। রুবেল হোসেন (২৭),২। মোঃ জুনায়েত হাসান জুনু (২০),নামের ২ মাদক ব্যবসায়ী-কে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ৩০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদের কন্ঠ প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীদে নামে মামলা করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু