নিজস্ব প্রতিবেদক সাভার।। সাভার মডেল থানার জাদুরচর এলাকা থেকে ২০০ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২৪ ফেব্রয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন,গতকাল রাত্রে সাভার মডেল থানার জাদুরচর এলাকা থেকে ২০০ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়েছে।
আটককৃত আসামি হলেন ১। মোঃ রাজু (৩১), পিতা-মোঃ দেলোয়ার হোসেন,গ্রম-সদরদী, থানা-ভাংগা,জেলা-ফরিদপুর,বর্তমান-মোঃ আজিম উদ্দিন এর বাড়ীর ভাড়াটিয়া,জাদুরচর,থানা-সাভার মডেল জেলা-ঢাকা।
ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এস আই মোঃ সহিদুল ইসলাম, পিপিএম ফোর্সসহ গতকাল বৃহস্পতিবার রাত্র ১০টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার জাদুরচর এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে ১। মোঃ রাজু (৩১),নামের ১ মাদক ব্যবসায়ী-কে ২০০ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু