নিজস্ব প্রতিবেদক সাভার।। সাভার মডেল থানার রেডিও কলোনী নয়াবাড়ী এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার ( ৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন,গতকাল সোমবার রাত্রে সাভার মডেল থানার রেডিও কলোনী নয়াবাড়ী এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়েছে। এছাড়া আটক আসামীকে জিজ্ঞাসাবাদে জানাযায়,সে কুমিল্লা ও নারায়নগঞ্জ হইতে মাদকদ্রব্য সংগ্রহ করে সাভার রেডিও কলোনী নয়াবাড়ীসহ আশেপাশের এলাকায় বিক্রয় করে এবং ১০ কেজি গাঁজা যাহার বর্তমান আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ টাকা।
আটককৃত আসামি হলেন ১। মোঃ ইসরাফিল অপু (৩০),পিতা-মৃত ইউনুছ, গ্রাম-মাঝিরহাট,থানা-ভোলা সদর,জেলা-ভোলা,বর্তমান ঠিকানা-মজিদপুর ইটখোলা,(ভাড়াটিয়া হিসেবে বসবাসরত),থানা- সাভার মডেল,জেলা-ঢাকা।
ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এস আই মোঃ সহিদুল ইসলাম,পিপিএম ফোর্সসহ গতকাল রবিবার রাত্র ১১টা ৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার রেডিও কলোনী নয়াবাড়ী এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে ১। মোঃ ইসরাফিল অপু (৩০),নামের ১ মাদক ব্যবসায়ী-কে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম /রাজু