নিজস্ব প্রতিবেদক।। কেরানীগঞ্জ মডেল থানার লছমনগঞ্জ এলাকা থেকে ১৩৬ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ।
মঙ্গলবার (১১ এপ্রিল ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আশিকুর রহমান এসময় তিনি বলেন,গতকাল সোমবার বিকালে কেরানীগঞ্জ মডেল থানার লছমনগঞ্জ এলাকা থেকে ১৩৬ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।
আটককৃত আসামি হলেন (১) পিয়ারী বেগম (৫১),স্বামী-মৃত-আলমগীর হোসেন,গ্রাম নয়াপুর বাজারস্থ পোড়া বাচ্চুর বাড়ী সংলগ্ন,থানা-সোনারগাঁ,জেলা-নারায়গঞ্জ,২। রুবি বেগম (৩৫),পিতা- আব্দুর রহমান হাওলাদার,গ্রাম-পাতারহাট,থানা-মেহেদীগঞ্জ জেলা-বরিশাল,বর্তমান ঠিকানা-লছমনগঞ্জ সাচ্চু ওরফে গোগার বাড়ীর ভাড়াটিয়া,থানা-কেরানীগঞ্জ মডেল,জেলা-ঢাকা (ভাসমান),৩। মোঃ তাইজুল ইসলাম পিলু (৩৫),পিতা-তফছের আলী,সাং-গকুল,থানা ও জেলা-বগুড়া-বর্তমান ঠিকানা পাথরঘাটা রাজু মিস্ত্রীর বাড়ীর পাশে,থানা-সিরাজদীখান,জেলা-মুন্সীগঞ্জ (ভাসমান),৪। লিটন ওরফে রিপন (৩২),পিতা-মান্নান রাড়ী,গ্রাম-রামভদ্রপুর,থানা- ভেদরগঞ্জ,জেলা-শরীয়তপুর।
কেরানীগঞ্জ মডেল থানার পুলিশের এস আই মোঃ জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় গতকাল সোমবার বিকালে সময় গোপন সংবাদের ভিত্তিতে
কেরানীগঞ্জ মডেল থানার লছমনগঞ্জ এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে ১। পিয়ারী বেগম (৫১),২। রুবি বেগম (৩৫),৩। মোঃ তাইজুল ইসলাম পিলু (৩৫),৪। লিটন ওরফে রিপন (৩২), নামের ৪ মাদক ব্যবসায়ী-কে ১৩৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
উক্ত বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আশিকুর রহমান এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) জনাব মোঃ শাহাবউদ্দিন কবীর স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা করে কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/জাহাঙ্গীর আলম রাজু