নিজস্ব প্রতিবেদক সাভার।। সাভার মডেল থানা এলাকা থেকে ১০ পিস পানির মিটার ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ ১জন-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।
শনিবার (৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এসময় তিনি বলেন,গত ১২/০২/২০২৩ তারিকে সাভার মডেল থানায় একটি ডাকাতি মামলা হয় মামলা নং-২৪,তারই শত্রু ধরে গতকাল শুক্রবার রাত্রে সাভার মডেল থানা এলাকা থেকে ১০ পিস পানির মিটার ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ ১ জন-কে আটক করা হয়েছে। এসময় তিনি আরোও বলেন উক্ত মামলায় আরো কেউ জড়িত আছে কিনা সেই সংক্রান্তে তদন্ত অব্যাহত আছে।
আটককৃত আসামি হলেন ১। মোঃ রাসেল (২৫), পিতা-মোঃ রাশেদ শেখ,গ্রাম-ঘোপসিলেন্দা,থানা-আমিনপুর ,জেলা-পাবনা,বর্তমান ঠিকানা-আড়াপাড়া,রশিদ মেম্বারের মোড়,মোশারফের বাড়ীর ভাড়াটিয়া,থানা-সাভার মডেল, জেলা-ঢাকা।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ শাহাদাত সঙ্গীয় ফোর্সের সহায়তায় গতকাল শুক্রবার রাত্র ২টা সময় গোপন সংবাদের ভিত্তিতে সাভার থানার এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে (১) মো: রাসেল (২৫),নামের ১ব্যক্তি-কে আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক আসামী-কে আদালতে পাঠানো হয়েছে ।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু