নিজস্ব প্রতিবেদক।। সাভারে জমকালো আয়োজনে পালিত হলো দৈনিক কালবেলা পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) দুপুরে দৈনিক কালবেলা পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সাভার উপজেলা অডিটোরিয়ামে দৈনিক কালবেলার সাভার প্রতিনিধি হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান বলেন,একটি রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য সাংবাদিকতা একটি অতি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় পেশা। কালবেলা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পক্ষের একটি সংবাদমাধ্যম। অতি অল্প সময়ের মধ্যেই পত্রিকাটি সকল শ্রেণির পাঠকমহলে জনপ্রিয়তা অর্জন করেছে। আমি পত্রিকাটির সাফল্য কামনা করছি।
এসময় প্রতিমন্ত্রী দৈনিক কালবেলার প্রশংসা করে বলেন,পত্রিকাটি অত্যন্ত অল্প সময়ে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে। ভবিষ্যতে এভাবেই দৈনিক কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবে। তিনি আরও বলেন,সাংবাদিক ভাইয়েরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নানা প্রতিকূলতার মাঝে সংবাদ সংগ্রহ করে সেই সংবাদ প্রকাশ করে। এরপর সেটি সরকারের নজরে আসে এবং সরকার রেসপন্স করে। সেই সংবাদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার অনেক ব্যবস্থা নেওয়া হয়। সে জন্য আমি সারা বাংলাদেশের সকল সাংবাদিকদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই।’এছাড়াও তিনি আরও বলেন,কালবেলা তেমনি একটি পত্রিকা যেটির সম্পাদক আবেদ খান একজন সৃজনশীল এবং অত্যান্ত মেধাবী একজন সাংবাদিক।’
এ-সময় অনুষ্ঠানে উপস্থিত সহকারী কমিশনার ভূমি এস এম রাসেল ইসলাম নূর,সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য,সাভার মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা ও এন টিভির স্পেশাল প্রতিনধি জাহিদুর রহমান,সাভার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি নিউজ টোয়েন্টিফোরের নাজমুল হুদা,সাধারণ সম্পাদক আরটিভির জিয়াউর রহমান, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান,গ্লোবাল টেলিভিশনের তোফায়েল হোসেন তোফাসানী,দিপ্ত টিভির এম এ হালিম,বৈশাখী টিভির আব্দুল হালিম,এটিএন বাংলার শেখ বাশার, একুশে টিভির কামরুজ্জামান,মাছরাঙা টিভির সৈয়দ হাসিব,সময়ের আলোর দেওয়ান ইমন।
ঢাকা মেইলের আহমাদ সোহান সিরাজী,ধামরাই রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক আরিফুর রহমান সাব্বির,বাংলানিউজের নিজস্ব প্রতিবেদক সাগর ফরাজী, আজকের বসুন্ধরার আবদুস সালাম রুবেল, দেশ রুপান্তরের ওমর ফারুক,এশিয়ান এইজের কাজী বিপ্লব,ডেইলী ট্রাইবুনালের এস আর জয়,এশিয়ান টিভির সবুজ আহমেদ, গণকন্ঠের শাহিন আহমেদ,বিজনেস স্ট্যান্ডার্ডের নোমান মাহমুদ,ই নিউজের নেছার আহমেদ,আমার সংবাদের হাচান ভুইয়া,ইন্ডিয়ান এক্সপ্রেস ও দৈনিক নতুন দিগন্তের বিশেষ প্রতিনিধি সিফাত মাহমুদ ফাহিম,ও সাভার পৌর কাউন্সিলর আব্দুর রহমান,এছাড়ও আরও উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম আক্তার বাবুসহ প্রমুখ।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু