নিজস্ব প্রতিবেদক ।। মানিকগঞ্জ জেলায় এ বছর ৭টি উপজেলায় মোট ৫শ ৭৪ টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে । মানিকগঞ্জ সদর উপজেলাসহ ঘিওর, দৌলতপুর,শিবালয়,হরিরামপুর,সিংগাইর,সাটুরিয়া উপজেলার মধ্যে প্রতিবারের মতো এবারও ঘিওর উপজেলায় সবচাইতে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।
৮২টি মন্ডপে দুর্গা পূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে দুর্গোৎসব উদযাপনের লক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর পাশাপাশি গ্রাম পুলিশ ও পূজা উদযাপন পরিষদের কর্মীরা দিন রাত জেগে কাজ করে যাচ্ছেন । এরই ধারাবাহিকতায় আজ রবিবার বিকেলে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ পিপিএম ঘিওর উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে শিবালয় সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মারুফা নাজনীন,ঘিওর থানার অফিসার ইনচার্জ মো: আমিনুর রহমান সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন । ঘিওর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যডভোকেট শচীন্দ্রনাথ মিত্র ও সাধারণ সম্পাদক সুব্রত কুমার শীল গোবিন্দ পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও স্বাদর সম্ভাষণ জানান ।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ পিপিএম পূজা উদযাপন পরিষদের অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গের সাথে কুশল বিনিময় ও পারিপার্শ্বিক বিষয়ে আলোচনা করেন ।
আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন আলম