আমাদেরবাংলাদশ ডেস্ক।। জনপ্রিয় এই সাংবাদিক ও হিউম্যান এইড ইন্টারন্যাশনাল (মানবাধিকার নেতা) ও প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন এর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করায় সারাদেশের ন্যায় সাংবাদিক সমাজসহ আমিও ব্যক্তিগত ভাবে কক্সবাজারের সংবাদিকের বিষয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।
কক্সবাজারের একজন সাংবাদিক তার নিজস্ব অনলাইন পত্রিকায় মানবাধিকার নেতা সেহলী পারভীন এর নামে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ সারাদেশের মানবাধিকারকর্মী ও সাংবাদিক সমাজ,এছাড়া আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এছাড়াও কাজ করলে দোষ হবেই,দোষী গুনে মানুষ সবাই,কেউ ধোয়া তুলসীর পাতা না। বলতে পারবে-না কেউ বুকে হাত দিয়ে আমি সৎ,তবে একজন সংবাদকর্মী হয়ে,আর একজন সংবাদ কর্মীকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করতে হবে এটা-কে আমি ঠিক বলে মনে করি না।
আমি যতটুকু জানি এবং দূর থেকে দেখেছি সেহলী পারভীন নিজের জীবনের সবটুকু সময় অসহায় সাধারণ মানুষে অধিকার আদায়ে নিজকে উৎসর্গ করছেন। তার প্রতিদান তিনি কিছুই পাননি এবং পাবেন বলে তিনি এ ধরনের কাজ করেন না।তিনি কাজ করেন অসহায় মানুষকে নিয়ে অসহায় মানুষরা সুখেও শান্তিতে থাকতে পারে,যাতে করে কেউ মানবাধিকার লংঘন না করতে পারে তার জন্যই তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছে না আসলে এদেশে ভালো কিছু করলে তার পিছনে খারাপ মানুষগুলো কাজ করে। যারা সারা জীবন কোন কিছুই করতে পারবে না যাদের দিয়ে এ জাতি কোন ও এই সমাজ আশা কোন কিছুই আশা করে না। তারাই মানুষের পিছনে লেগে থাকে।
কেউ ভালো কিছু করলেই তাদের জ্বলে এটা ঠিক না তাই বলি আমরা যারা সুধী সমাজে সাধুবেশে ভালো মানুষ সাজার চেষ্টা করি এখনো সময় আছে তারা ভালো হয়ে যান। একজন ভালো তাদের পিছনে লাগা ভালো না তাই বলে একজন ভালো মানুষের পিছনে এভাবে মিথ্যা অপপ্রচার করা থেকে বিরত থাকুন নিজে ভালো থাকুন পরিবার কে ভালো রাখুন।
সাংবাদিকদের অধিকার আদায়ে তাকে রাজপথে জীবন বাজী রাখতে দেখেছি। আপনি মোস্তফা যখন জেলখানায় ছিলেন আপনাকে নিয়েও তো তিনি বিবৃতি দিয়েছেন তাছাড়া তিনি আপনার পাশে থেকে সার্বিক সহযোগিতা করার কথা বলেছেন। আর আপনি কিনা এটা করলেন এটা ঠিক না।
কক্সবাজার-টেকনাফে ইয়াবার স্বর্গরাজ্য। মাদকের বোতল সহ পুলিশের হাতে গ্রেপ্তার হলেন, এমনকি ছবি সংবাদ পত্রে বহুবার প্রকাশিত হয়েছে সেটা এ বাংলার মানুষ অনেকেই দেখেছে,সে-টাকে নিয়ে অনেকেই হাসাহাসি করেছে,অনেকে প্রতিবাদ করেছে,অনেকেই আপনার পক্ষে নিউজও করেছে,অনেকে আপনাকে সার্বিক সহযোগিতা করেছে,সেই প্রতিবাদের মধ্য এই সেহলী পারভীন তিনিও ছিলেন,সেটা আমরা জানি এ কথা গুলো আপনার মনে রাখা ভালো ছিলো।
যাইহোক আমরা সবাই সহনশীলতা সম্প্রীতি বজায় রাখা ও সকল মূলধারার সাংবাদিকের সম্মান করার চেষ্টা করবো।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু