মনির হোসেন বিশ্বাস।। তাজরীন ট্যাজেডির ১১ বছর পূর্ণ উপলক্ষে আহত শ্রমিকদের মাঝে শীত বস্ত্র ও খাদ্য বিতারন করেছে বাংলাদেশ টেস্কটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
শুক্রবার (২৪ নভেম্বর) ১১টার সময় ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার নিশ্চিন্তপুরে সংগঠনের আঞ্চিলিক কার্যলয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান এ্যাড,মাহাবুর রহমান ইসমাইল,তিনি এ সময় বলেন,তৈরী পোশাক শিল্পের টেকসই উন্নয়নের জন্য সরকার, মালিক, শ্রমিক, বায়ার, ব্রান্ড সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারণ এই শিল্পের উৎপাদিত মুনাফা সকল পক্ষই ভোগ করে।
ফলে শ্রমিক জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকল মহলের দায়িত্ব রয়েছে। তিনি আরো বলেন, তাজনীন অগ্নিকান্ডে নিহতদের আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা এবং পঙ্গুদের পুনর্বাসনের দাবি জানান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল,তিনি এ সময় বলেন, দেশ উন্নয়নের অগ্রনী ভূমিকা রাখেন শ্রমিকরা। ফলে তাদের সহযোগীতায় আমাদের এগিয়ে আসতে হবে। সকালে অনুষ্ঠান উদ্ভোধন করেন আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন জয়।
সংগঠনের অঞ্চিলিক কমিটির সভাপতি মোঃ খোরশেদ আলম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সভাপতি গার্মেন্টস্ কিউসি মর্জ্ঞু ঘোষ,গার্মেন্টস্ শ্রমিক ঐক্য ফোরামের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সবুজ, গার্মেন্টস্ শ্রমিক মুক্তি আন্দোলন এর সভাপতি শবনম হাফিজ,তাজরীন গার্মেন্টস্ অগ্নি কান্ডে নিহত আহত শ্রমিক পরিবার কল্যান কমিটির সাধারন সম্পাদক মোঃ মোকাদ্দেছ,আহবায়ক সবিতা রানী,বাংলাদেশ টেস্কটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কার্যকারী সভাপতি মোঃ করিম শেখ,সাধারন সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, আশুলিয়া কমিটির সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।
এ সময় প্রায় ৫শতাধিক শ্রমিকের মাঝে রান্না করা খাদ্য,কম্বল ও নগত ৫শত টাকা সংগঠনের পক্ষ থেকে বিতারন করা হয়। এর আগে সকালে তাজরীন ট্রাজেডির নিহত শ্রমিকদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।