কঞ্জন কান্তি চক্রবর্তী ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনের সভা কক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন -উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরউজ্জামান, বিশেষ অতিথি–উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু , রাজাপুর থানার ওসি(তদন্ত) ফিরোজ কামাল ,বীর মুক্তিযুদ্ধা মোঃ শাহ আলম নান্নু, মোঃ নুরুল ইসলাম খলিফা, প্রেসক্লাবের সভাপতি মো. এনামুল হোসেন খান, সাংবাদিক বৃন্দ,ইউপি চেয়্যারম্যান বৃন্দ ও স্থানীয় আ.লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় বিগত বছরের অনুস্ঠান মালায় শুধু সময় পরিবর্তন আনা হয়েছে। এর পূর্বে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবি দিবস প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।