আবু সাইদ বিশেষ প্রতিনিধি।। আশুলিয়ায় অভিনব কায়দায় পেটের ভিতর হেরোইন বহনকালে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪,সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।
এ সময় তার কাছ থেকে ১০৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এর আগে গতকাল সোমবার রাত্রে আশুলিয়ার নবীনগর এলাকা হতে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো: টুটুল (৪০)। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা যায়।
র্যাব জানায়,সোমবার রাত্রে র্যাব-৪ এর একটি দল আশুলিয়া থানার নবীনগর এলাকা হতে অভিনব কায়দায় পেটের ভিতর ১০৭ গ্রাম হেরোইন বহনকালে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,সে বেশ কিছুদিন যাবৎ অভিনব কায়দায় পেটের ভিতর হেরোইন বহন করে ঢাকার বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান,এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।