কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা: “ভগবান যত দিন বাঁচিয়ে রাখবেন ততদিন নৌকায় ভোট দেব” আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৪ পটুয়াখালী-৪ আসনে নৌকা মার্কার প্রার্থী অধ্যক্ষ মহিবুর রহমান মহিবকে বিজয়ী করবো। কলাপাড়া পৌর শহরের চিংগরিয়া নৌকা মার্কার উঠান বৈঠকে এমন্তব্য করেন নৌকা প্রেমীরা। এ প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করতে নিয়মিত চলছে উঠান বৈঠক ও ভোট প্রার্থনা কর্মসূচি।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল ৩ টায় কলাপাড়া পৌরসভার চিংগরিয়া দূর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত উঠান বৈঠকে চিংগরিয়া ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোজ কুমার দাস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু নির্মল নন্দী।
বৈঠকের অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, কলাপাড়া পৌরসভার কাউন্সিলর মোঃ হুমায়ুন কবির, মোঃ তারিকুজ্জামান, নমিতা রানী মিত্র, রোজিনা আক্তার, অসিত বরণ সরকার, দিলীপ কুমার হাওলাদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক।
এসময় উপজেলা ও পৌর শহরের আওয়ামীলীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।