আশুলিয়া প্রতিনিধি।। আশুলিয়া হেল্পলাইনের উদ্যোগে সমাজের অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (২২জানুয়ারী) দুপুরে জামালপুরের সরিষাবাড়ি থানাধীন পোগলদিঘা ইউনিয়নের বিন্ন্যাফৈর এলাকায় এ কম্বল বিতরণ করা হয় ।এ সময় ওই এলাকার শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আশুলিয়া হেল্পলাইনের স্বেচ্ছাসেবক ও বিন্ন্যাফৈর পূর্বপাড়া দারুস সালাম জামে মসজিদের সভাপতি মোঃ মিলন মন্ডলের সার্বিক সহযোগিতায় এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া হেল্পলাইনের এডমিন স্বেচ্ছাসেবক মাসুদুর রহমান রুবেল, দৈনিক আমার সংবাদ এর আশুলিয়া প্রতিনিধি হাসান ভূঁইয়া,যমুনা টেলিভিশন এর জামালপুর জেলা প্রতিনিধি মোঃ সাগর ফরাজী,প্রতিদিনের খবর জামালপুর জেলা প্রতিনিধি আল-আমিন, ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় মিলন মন্ডল বলেন,সামাজিক দায়বদ্ধতা ও বিবেকের তাড়নায় থেকে আশুলিয়া হেল্পলাইন এর আজকের এই শীতবস্ত্র বিতরণ। আশুলিয়া হেল্পলাইন এর স্বেচ্ছাসেবকরা শুধু শীতবস্ত্র বিতরণ নয়,তারা বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। মুমূর্ষু রোগীকে রক্তদান, চিকিৎসা সেবা,অসহায় শিক্ষার্থীর সহায়তা করাসহ সামাজিক কাজ করার দৃষ্টান্ত আছে এই সংগঠনের স্বেচ্ছাসেবীদের।
এবিডি.কম/শিরিন আলম