pinuppin uppin up casinopinup azpinappinup casinopin-uppin up onlinepin up azpinuppin uppin up casinopinappin up azpin up azerbaycanpin-uppinuppin uppin up casinopinup azpinup azerbaycanpin up azerbaycanpin up azerbaijanpin up azpin-uppin up casinopin up casino gamepinup loginpin up casino indiapinup casinopin up loginpinup indiapin up indiapin up bettingpinup loginpin up casino indiapinup indiapin uppinuppin-uppin up 777pin up indiapin up betpin uppin up casinopinup loginpin-up casinopin-uppinup indiapin up kzpinup kzpin-up kzpinuppin up casinopin uppin up kzпинапpin-uppin uppinuppin-upmostbetmosbetmosbet casinomostbet azmosbetmostbetmostbet casinomostbet azmostbet az casinomosbet casinomostbet casinomostbetmostbet aviatormostbet casinomostbet kzmostbetmosbetmosbet aviatormostbet casinomostbetmastbetmostbet onlinemosbetmosbetmostbetmosbet casinomostbet kzmostbetmosbetmosbet casino kzmostbet kzmostbetmostbet casinomostbet onlineмостбетmosbetmosbet casinomostbetmostbet kz1 win aviatoraviator 1 winaviator mostbetaviator1 win casino1win kz casino1 win bet1win kz1win casino1 winonewin casino1 winonewin app1 win game1 win aviator game1win1 win1win uz1win casino1 win online1 win1win casino1win aviator1 win1win casino1win1win aviator1 win1win casino1win online1 win az1win lucky jet1win1 win1 win az1win1win casino1win1 win1 win casino1win slot1win apostas1win slots1win apostalucky jetlucky jet casinolucky jetlucky jet crashlucky jet crashlucky jet casinomostbet lucky jetluckyjetlukyjetlucky jetlucky jet crashlucky jetlucky jet casino4rabet pakistan4rabet4era bet4rabet bd4rabet bangladesh4rabet4rabet game4r bet4rabet casino4rabet4r bet4rabet bd4rabet slots4a bet4era bet4x bet4rabet indiaparimatchmosbet casinomosbet kzmostbetmostbet kzmostbet aviatormosbet aviatormosbetmostbet aviatormostbetmosbetmostbetmosbetmosbet indiamostbetmosbetmostbet india1win cassino1 win casino1 win
মনিরামপুরে মাদকের চেয়েও ভয়াবহ হয়ে উঠেছে অনলাইন জুয়া,প্রশাসনের নজরদারি জরুরী

মনিরামপুরে মাদকের চেয়েও ভয়াবহ হয়ে উঠেছে অনলাইন জুয়া,প্রশাসনের নজরদারি জরুরী

মনিরামপুর (যশোর) প্রতিনিধি।। অনলাইন ক্যাসিনো বা জুয়া একটি আতঙ্কের নাম। মাদকের চেয়েও ভয়াবহ হয়ে উঠছে এই অনলাইন জুয়া। এক ধরনের কৌতূহল থেকে তরুণ প্রজন্ম এ জুয়ায় আকৃষ্ট হয়ে হাজার হাজার টাকা বিনিয়োগ করছে এবং এক পর্যায়ে খোয়াচ্ছে লাখ লাখ টাকা।

মনিরামপুর উপজেলার মনোহরপুর, নেহালপুর, দূর্বাডাঙ্গা ও কুলটিয়া ইউনিয়নের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, কর্মজীবী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ অনেকেই এখন অনলাইন ক্যাসিনো নামের জুয়ায় মত্ত হয়ে উঠছে। উপজেলার জুয়াড়িরা ওয়ানএক্সবেট নামে অনলাইন জুয়ায় সবচেয়ে বেশি আকৃষ্ট ও আসক্ত হচ্ছে। ওই এলাকার প্রতিটি বাজারে আড্ডার আড়ালে চলে এই অনলাইন ক্যাসিনো নামের জুয়া।

বিভিন্ন চা স্টলে, গুদাম ঘরের মেঝে, প্রতিষ্ঠানের ছাদে, খোলা মাঠে, এমনকি বাড়িতে শুয়ে বসে চলছে ক্যাসিনো জুয়ার আসর। অনেকে জুয়ার টাকা জোগাড় করতে চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধেও জড়িয়ে পড়ছে। বাড়ছে পারিবারিক কলহসহ নারী নির্যাতনের মতো নানাবিধ অপরাধ। জুয়ার বিভিন্ন অ্যাপের ব্যবহার ও ক্যাসিনো খেলার নিয়ম ফেসবুক পেজ, ইউটিউবসহ নানা সাইডে বিজ্ঞাপন আকারেও ভাসছে অহরহ। টাকার বিনিময়ে গ্রুপের সদস্য হওয়ার শর্ত দেয়া হয়।

চাওয়া হয় জাতীয় পরিচয়পত্রের নম্বর, নাম, বয়স, জন্ম তারিখ ও মোবাইল ফোন নম্বর। এসব তথ্য দিয়েই জুয়ার গ্রুপে সদস্য হওয়ার অনুমতি পাওয়া যায়। জুয়ায় জড়িত ব্যক্তিরা জানান, এসব অ্যাপসের বেশির ভাগই পরিচালনা করা হচ্ছে রাশিয়া, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে। বাংলাদেশে এগুলোর স্থানীয় প্রতিনিধি (এজেন্ট) রয়েছে। তারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জুয়ায় অংশগ্রহণকারী ব্যক্তিদের কাছ থেকে টাকা গ্রহণ বা প্রদান করে থাকে। এজেন্টরা বিদেশি অ্যাপস পরিচালনাকারীদের কাছ থেকে হাজারে কমপক্ষে ৪০ টাকা কমিশন পায়। এজেন্টদের মাধ্যমেই বিদেশে টাকা পাচার হয়।

মনোহরপুর ইউনিয়নের এক ব্যবসায়ী মাহতাবুর হোসেন (ছদ্মনাম) বলেন আমি নিজে কৌতুহলবশতঃ একটি অ্যাপস নামিয়েছি। এলাকার এক ব্যক্তির মাধ্যমে ডিপিও করি ৫০০ টাকা। চোখের পলকে মনে হলো ফুড়ুৎ করে বাতাসে টাকাটা নিয়ে চলে গেল। তবে আমি মনে করি এভাবে যদি চলতে থাকে এলাকার যুবসমাজ নিঃস্ব হয়ে যাবে। আমি অবাক হয়ে যাই সেভেন এইটে পড়–য়া ছেলেরাও এই জুয়ায় নেশাগ্রস্থ হয়ে আছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক জুয়াড়ি জানান, মনোহরপুর ইউনিয়নের মৃত ইউসুফ আলী গাজীর ছেলে মোঃ নাজিউর রহমান মাস্টার এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করছে।

এছাড়া মোঃ পাভেল,পাপ্পু,আলী আজম বাচ্চুসহ অনেকেই অনলাইন জুয়ার এজেন্ট হিসাবে সারা ইউনিয়ন পরিচালিত করছে। অপরদিকে স্থানীয় আরেকটি সূত্রে জানা যায়, নেহালপুর ইউনিয়নে মাস্টার এজেন্টের দায়িত্ব রয়েছে বালিধা গ্রামের জামেদ গাজীর ছেলে ইস্রাফিল গাজী নামের আরেক জুয়াড়ি। তার আন্ডারে এজেন্ট রয়েছে ইমদাদ, শাহীন, রিপন, বাহারুল, শফিকুল, তরিকুল, সিরাজ, ইনামুল, মহিদুলসহ বেশ কয়েকজন।

একইভাবে দূর্বাডাঙ্গা ও কুলটিয়া ইউনিয়নেও মাস্টার এজেন্ট ও এজেন্টদের মাধ্যমে চলছে জুয়া। স্থানীয়রা জানায়, পুলিশের অভিযান চলমান থাকলেও বন্ধ হচ্ছে না জুয়া খেলা। গত ২৯ ফেব্রুয়ারী নেহালপুর ক্যাম্প ও ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নেহালপুর ও মনোহরপুর থেকে ৫ জনকে আটক করে আদালতে পাঠায়। এছাড়া ১৪ মার্চ আবারও ডিবি পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।

নেহালপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আঃ হান্নান জানান,অনলাইন জুয়া বন্ধ করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তথ্য পেলেই জুয়ার আড্ডায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে এলাকার বিশিষ্টজনরা অনলাইন ক্যাসিনো নামক এসব জুয়া বন্ধে প্রশাসনের জোর নজরদারি কামনা করছেন। এখনই যদি এটি প্রতিহত করা না হয় তাহলে অচিরেই ঘোর অন্ধকারে ঢেকে যাবে ভবিষ্যত প্রজন্মের নক্ষত্ররা।

এবিডি.কম/শিরিন আলম

Please Share This Post in Your Social Media

সর্বস্বত্ব সংরক্ষিত: ২০১৮-২০২৩ © আমাদেরবাংলাদেশ.ডটকম