নিজস্ব সংবাদদাতা।। আশুলিয়া থানার গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৩ মে ) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন,গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টা ৫০ মিনিটের সময় আশুলিয়া থানার গাজীরচট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়েছে।
আটককৃত আসামিরা হলেন-(১) পারভীন বেগম (৪৪), পিতা- মৃত আলাল মিয়া, স্বামী-আক্তার হোসেন মিন্টু গ্রাম-মোবারকপুর,মল্লিকপুর,থানা-পত্নীতলা,জেলা- নওগাঁ, বর্তমান ঠিকানা গাজীরচট উত্তরপাড়া আমবাগান কবরস্থান,পো: আলিয়া মাদ্রাসা,থানা- আশুলিয়া,জেলা-ঢাকা।
এছাড়া ডিবি পুলিশ জানায়,এস আই নি: আমিনুল ইসলাম ও এস আই নি: মো: মাজহারুল ইসলাম এর একটি টিম গতকাল বরিবার বিকাল ৫টা ৫০ মিনিটের সময় আশুলিয়া থানার গাজীরচট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। আটক আসামীদের জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসায়ীর বিষয়টি স্বীকার করেছে,এসময় আসামির কাছ থেকে ১কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে,এ বিষয়ে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
এবিডি.কম/জাহাঙ্গীর