ইকবাল হাসান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনায় দুর্গাপুরে ছাত্রলীগ কর্মী কাউসার তালুকদারকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক উপজেলা চেয়াম্যান ও নেত্রকোণা জেলা বিএনপির সহ-সভাপতি সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ দিকে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও দ্র্গুাপুর যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান (সাদ্দাম আকুঞ্জি) কে প্রধান আসামী করে নিহতের বড় ভাই স্বপন তালুকদার বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দুর্গাপুর থানার মামলা নং (১৭)।
কাউসার হত্যা মামলা আসামীরা হলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান (সাদ্দাম আকুঞ্জি),সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি আবু চাঁন, সুসং সরকারী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান ,সুসং সরকারী কলেজ শাখা ছাত্রদল নেতা শামীম আহম্মেদ,ও পরশ মিয়া সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে। এদের মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এজাহার ভুক্তদের মধ্যে বিশেষ করে সাহস সহ সকল আসামীদের গ্রেফতারের লক্ষে সাদা পোশাকে কয়েকটি টিম কাজ করছে।