বিশেষ প্রতিনিধি।। প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘উড়লে আকাশে প্রজাপতি,প্রকৃতি পায় নতুন গতি’ এই স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৫তম প্রজাপতি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হবে।
বুধবার (০৩ ডিসেম্বর) মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়,মেলায় থাকবে শিশু-কিশোর থেকে শুরু করে সকল বয়সী দর্শনার্থীদের জন্য নানা ধরনের আকর্ষণীয় আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য-শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতি ও প্রকৃতি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, প্রজাপতির হাট দর্শন,প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা এবং প্রজাপতি চেনা প্রতিযোগিতা।
এছাড়াও মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি, প্রজাপতির গল্প নিয়ে পাপেট শো এবং প্রজাপতির অরিগ্যামি প্যারেডের আয়োজন করা হবে