নিজস্ব সংবাদদাতা।। আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধুপুর নতুননগর,ফারুক নগর,ইসমাইল বেপারী উচ্চ বিদ্যালয় এবং পাতাখড়িরটেক এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার ও সয়লাব রোধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল ৪টা ৩০ মিনিটের সময় মধুপুর নতুননগর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে অংশ নেওয়া কয়েকশো মানুষ প্ল্যাকার্ড ও ব্যানার হাতে মাদকবিরোধী স্লোগান দিতে থাকে। মিছিলটি এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ফারুক নগর ও ইসমাইল বেপারী উচ্চ বিদ্যালয়,হয়ে বলি ভদ্র বাজারের সামনেই এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য ও গ্রাম আদালত এর চেয়ারম্যান মমতাজ উদ্দিন মোন্তাজ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।

Oplus_16908288
এসময় তিনি আরও বলেন,উল্লেখিত এলাকাগুলো দীর্ঘদিন ধরে মাদকের আখড়ায় পরিণত হয়েছে। ইয়াবা,গাঁজা,ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য প্রকাশ্যে বিক্রি হচ্ছে,যার কারণে এলাকার তরুণ সমাজ ধ্বংসের পথে। বিশেষ করে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশে মাদকের সহজলভ্যতা অভিভাবক মহলে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। ইসমাইল বেপারী উচ্চ বিদ্যালয়ের সামনে পর্যন্ত মাদক বিক্রেতাদের আনাগোনায় শিক্ষার্থীরাও অনিরাপদ বোধ করছে। তাই আমি পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি পুলিশের পক্ষে যদি মাদক বিক্রি বন্ধ করা সম্ভব না হয়। তাহলে আমরা এলাকাবাসী আপনাদের সহযোগিতা করব। আপনারা আসেন আমরা আছি আপনার ব্যবস্থা নিন আপনাদের প্রতি আমাদের পণ্য আস্থা আছে।
এছাড়া মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন(বিজিএসএসএফ) এর সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, “আমাদের নতুন প্রজন্মকে বাঁচাতে হলে এই মুহূর্তে কঠোর পদক্ষেপ নিতে হবে। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত,তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।”
বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন এর আশুলিয়া থানা শাখা আঞ্চলিক কমিটির সভাপতি আক্কাছ আলী সাগর অভিযোগ করে বলেন, প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে,অথচ পুলিশ কেন নীরব? আমরা আমাদের সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় আছি। আমাদের এলাকায় শান্তি ফিরিয়ে দিন।এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশে মাদকদ্রব্য বিক্রির তীব্র নিন্দা জানিয়ে বলেন,বিদ্যালয়ের পবিত্রতা বজায় রাখতে এবং শিক্ষার্থীদের সুষ্ঠু পরিবেশ দিতে মাদক ব্যবসায়ীদের উৎখাত করা জরুরি।”
এবিডি.কম/রাজু