নিজস্ব প্রতিবেদক।। ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবেল হাওলাদার, পিপিএম। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ,অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা জেলা পুলিশ লাইন্সের (মিল ব্যারাক) কনফারেন্স রুমে আয়োজিত মাসিক কল্যাণ,প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৭ ডিসেম্বর আশুলিয়া থানার দায়িত্ব গ্রহণের পর থেকেই ওসি রুবেল হাওলাদার অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে কাজ শুরু করেন। তার নেতৃত্বে গত কয়েক মাসে আশুলিয়া থানার সার্বিক কার্যক্রমে আমূল পরিবর্তন ও উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।
বিশেষ করে চিহ্নিত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং মাদক উদ্ধারে বিশেষ সাফল্য। এছাড়া আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ শিল্পাঞ্চল আশুলিয়ায় স্থিতিশীল পরিবেশ বজায় রাখা। স্বচ্ছতা: মামলা গ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের হয়রানি কমানো।
জনবান্ধব পুলিশিং: সাধারণ মানুষের জন্য থানার দরজা উন্মুক্ত রাখা এবং দ্রুত সেবা প্রদান। জনমনে সন্তোষ এই অর্জনে আশুলিয়াবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও সন্তোষ বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা জানান,রুবেল হাওলাদার দায়িত্ব নেওয়ার পর এলাকায় পুলিশের দৃশ্যমান তৎপরতা বেড়েছে। সাধারণ মানুষ এখন থানায় গিয়ে আগের চেয়ে বেশি নিরাপত্তা ও সহযোগিতা পাচ্ছেন।
শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাওয়ার বিষয়ে ওসি মো: রুবেল হাওলাদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন এই অর্জন আমার একার নয়,এটি আশুলিয়া থানার সকল অফিসার ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার ফল। ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মো. মিজানুর রহমান স্যারের সুযোগ্য দিকনির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মূল লক্ষ্য আশুলিয়াকে একটি শান্তিপূর্ণ,নিরাপদ এবং অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলা। তিনি আরও বলেন এই সম্মাননা আমাদের কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। উল্লেখ্য,রুবেল হাওলাদার ইতিপূর্বেও তার সাহসিকতা ও সেবামূলক কাজের জন্য ‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল’ (পিপিএম) পদকে ভূষিত হয়েছিলেন।
এবিডি.কম/জাহাঙ্গীর আলম রাজু