বজলু রহমান আশুলিয়া প্রতিনিধি।। আশুলিয়ার জামগড়া কান্দাইল এলাকায় আসন্ন পবিত্র রমজান উপলক্ষে এতিম, দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রীতিভোজের আয়োজন করেছেন বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ও সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ জাহাঙ্গীর হোসেন। প্রতি বছরের ধারাবাহিকতায়
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কান্দাইল এলাকায় নিজ উদ্যোগে প্রায় তিন হাজার মানুষের দুপুরের খাবারের ব্যবস্থা করেন তিনি।
হাজী মোঃ জাহাঙ্গীর হোসেন কান্দাইল এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এবং জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘আমাদেরবাংলাদেশ ডট কম’-এর প্রধান উপদেষ্টা এবং এলাকার একজন পরিচিত শিক্ষানুরাগী ও দানবীর হিসেবে সমাদৃত।
সকাল থেকেই কান্দাইল এলাকার বিভিন্ন মাদ্রাসার এতিম শিশু এবং স্থানীয় কয়েক হাজার অসহায় ও সাধারণ মানুষ এই আয়োজনে অংশ নেন। সম্পূর্ণ সুশৃঙ্খল পরিবেশে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় ব্যক্তিবর্গ জানান, হাজী জাহাঙ্গীর হোসেন প্রতি বছরই রমজানের আগে এবং বিভিন্ন ধর্মীয় উৎসবে এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নজির স্থাপন করেন।
আয়োজন সম্পর্কে সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন: “মানুষের সেবা করাই পরম ধর্ম। পবিত্র রমজান মাসে অনেকেই কষ্টে থাকেন,তাই তাদের মুখে হাসি ফোটাতে এই ক্ষুদ্র আয়োজন। আমি চাই সমাজের বিত্তবানরা নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার আগামীর পথ চলার শক্তি।”
স্থানীয় এলাকাবাসী এবং আগত এতিম শিশুদের শিক্ষকরা জানান,এই ধরনের মহতী উদ্যোগ এলাকায় ভ্রাতৃত্বের বন্ধন আরও মজবুত করে। বিশেষ করে রমজানের আগে এই বিশাল আয়োজনের মাধ্যমে দরিদ্র মানুষগুলো একবেলা উন্নত মানের খাবার খাওয়ার সুযোগ পেয়েছেন।
এছাড়া অনুষ্ঠানে আগত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান,শিল্পাঞ্চল আশুলিয়ায় হাজার হাজার শ্রমিক ও অসহায় মানুষের বাস। হাজী মোঃ জাহাঙ্গীর হোসেনের মতো অন্য শিল্পপতিরা যদি এভাবে এগিয়ে আসেন,তবে সমাজের বৈষম্য অনেকলাংশে কমে আসবে। এই ধরনের কার্যক্রম এলাকার সামাজিক সম্প্রীতি আরও বৃদ্ধি করে। বিকেল নাগাদ দোয়ার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দোয়ায় দেশ ও জাতির মঙ্গল এবং আয়োজকের দীর্ঘায়ু কামনা করা হয়।
এবিডি.কম/রাজু