এক শুভেচ্ছা বার্তায় ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের এই সভাপতি বলেন,সিয়াম সাধনার মাধ্যমে আমরা যে ত্যাগ ও সংযমের শিক্ষা লাভ করেছি, তার প্রতিফলন যেন আমাদের ব্যক্তিগত ও সমাজ জীবনে ঘটে। মাহে রমজানের আত্মশুদ্ধির দীক্ষা নিয়েই আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত, যা মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে।”তিনি আরও বলেন, ইসলামের শাশ্বত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে আমাদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে।
ঈদের এই খুশির দিনে দেশের সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের প্রতি সহনশীল হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। শুভেচ্ছা বার্তায় এই দানবীর ব্যক্তিত্ব আরও উল্লেখ করেন, “আসুন, সকল হিংসা-বিদ্বেষ ও হানাহানি মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য ও মানবতার এক ভালোবাসাপূর্ণ সমাজ গড়তে আমরা একযোগে কাজ করি। আমরা যে যেখানেই থাকি না কেন, ঘনিষ্ঠজন ও প্রতিবেশীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেব।”পরিশেষে, বাংলাদেশের প্রতিটি ঘরে শান্তির ধারা প্রবাহিত হোক-এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি বিশ্ব মুসলিম উম্মাহর অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এবিডি.কম/ জাহাঙ্গীর আলম রাজু