লিয়াকত হোসেন রাজশাহী :আজ বুধবার বিকেলে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও মুসল্লীবৃন্দ’র আয়োজনে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিলটি মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে একই স্থানে শেষ হয়।পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মোস্তফা আল মারুফ,সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলীসহ অনেকে। বক্তারা বলেন,ভোলার ঘটনায় প্রকৃত তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবেন তারা।