দীর্ঘদিন ধরে অবহেলিত ও অপরিচ্ছন্ন অবস্থায় থাকা কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনকে একটি আধুনিক ও সবুজ চত্বরে রূপান্তর করাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রশাসক মহোদয় স্টেশনের উন্নয়নে বেশ কিছু উল্লেখযোগ্য পরিকল্পনার কথা জানান: স্টেশনের সামনের চত্বরে স্থায়ী বাউন্ডারি ওয়াল নির্মাণ এবং ব্যাপক হারে বৃক্ষরোপণের মাধ্যমে একটি মনোরম সবুজ পরিবেশ গড়ে তোলা হবে।
প্ল্যাটফর্মে আধুনিক ও আরামদায়ক বসার বেঞ্চ স্থাপন করা হবে, যাতে যাত্রীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ভোগান্তি পোহাতে না হয়। স্টেশনের সার্বিক অবকাঠামো সংস্কারে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দেন তিনি।
উদ্বোধনকালে প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন,”কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন আমাদের জেলার প্রবেশদ্বার। বাইরে থেকে আসা মানুষ এই স্টেশন দেখেই জেলা সম্পর্কে ধারণা লাভ করে। এর সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখা আমাদের সবার নৈতিক দায়িত্ব। যাত্রীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত সুযোগ-সুবিধা সম্পন্ন স্টেশন উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলা পরিষদের কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা অংশ নেন। জেলা পরিষদের নতুন প্রশাসকের এই সময়োপযোগী ও পরিবেশবান্ধব পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন কিশোরগঞ্জের সচেতন নাগরিক সমাজ। অনেকেই মনে করছেন, এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনটি হবে জেলার অন্যতম দৃষ্টিনন্দন স্থান।
এবিডি.কম/রাজু