ইয়াছিন আরাফাত বিশেষ প্রতিনিধি লক্ষীপুর।। জরাজীর্ণ পুরনোকে পেছনে ফেলে নতুনের আবাহনে সারা দেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩। আজ মঙ্গলবার পহেলা বৈশাখে ভোরের সূর্যের সাথে সাথে শুরু হয়েছে নতুন বছরের নতুন দিন। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি প্রান্তে মানুষ মেতে উঠেছে অসাম্প্রদায়িক এই মিলন উৎসবে।সকাল থেকেই রমনার বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাসহ রাজধানী ও দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় মানুষের ঢল নামে। ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানে মুখরিত হয় আকাশ-বাতাস।
সবার কন্ঠেই ছিল নতুন দিনে সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়। নানা আয়োজনে নববর্ষ বরণ রাজধানী ঢাকার প্রধান আকর্ষণ চারুকলার ‘মঙ্গল শোভাযাত্রা’ এবারও বর্ণাঢ্য সাজে অনুষ্ঠিত হয়। বিভিন্ন লোকজ মোটিফ আর শৈল্পিক কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে বাঙালির হাজার বছরের সংস্কৃতি। এদিকে দেশের জেলা ও উপজেলা শহরগুলোতেও আয়োজন করা হয়েছে বৈশাখী মেলা, পান্তা-ইলিশ উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের।
শুভেচ্ছা বার্তা
নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পৃথক বাণীতে তারা দেশের মঙ্গল এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। ডিজিটাল মাধ্যমেও উৎসবের আমেজ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। একে অপরকে শুভেচ্ছা জানানো এবং দেশীয় পোশাক পরে উৎসবের ছবি শেয়ার করার মধ্য দিয়ে ভার্চুয়াল জগতও হয়ে উঠেছে বৈশাখী রঙে রঙিন। নতুন এই বছরে আমাদের অঙ্গীকার হোক জরা ও গ্লানি মুছে একটি সুন্দর ও শান্তিময় আগামীর পথে এগিয়ে যাওয়া। আমাদেরবাংলাদেশ.কম’-এর পক্ষ থেকে সকল পাঠক ও শুভানুধ্যায়ীদের জানাই শুভ নববর্ষ!
এবিডি.কম/রাজু