মে দিবসে জীবনযুদ্ধের অন্য নাম রেজিয়া: সবজি বিক্রি করে চলে মায়ের চিকিৎসা ও সংসার!
- প্রকাশের সয়ম :
শনিবার, ২ মে, ২০২৬
-
৩৯
বার দেখা হয়েছে

- মে দিবসে জীবনযুদ্ধের অন্য নাম রেজিয়া: সবজি বিক্রি করে চলে মায়ের চিকিৎসা ও সংসার!
আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:
রাজশাহী আজ পহেলা মে, মহান মে দিবস। যখন সারা বিশ্ব শ্রমিকের অধিকার আদায়ের কথা বলছে, তখন রাজশাহী নগরীর সাগরপাড়া বটতলা এলাকায় দেখা মিললো এক জীবন্ত সংগ্রামের প্রতিচ্ছবি। তিনি রেজিয়া বেগম,বয়স তাকে দমিয়ে রাখতে পারেনি, বরং অভাব আর দায়িত্ববোধ তাকে করে তুলেছে অপ্রতিরোধ্য।
নন্দনগাছী থেকে সাগরপাড়া
প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই রেজিয়ার দিন শুরু হয়। রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী থেকে বাসে চড়ে তিনি শাকসবজি নিয়ে ছুটে আসেন রাজশাহী শহরে। সারা দিন নগরীর সাগরপাড়া বটতলা এলাকায় রাস্তার ধারে বসে চলে তার এই ক্ষুদ্র ব্যবসা। দিন শেষে সন্ধ্যার বাসে চড়ে আবার ফিরে যান আপন নীড়ে।
অসহায় মায়ের শেষ আশ্রয়,রেজিয়ার সংসার জীবনের গল্পটি বেশ আবেগঘন। তার দুই ছেলে-মেয়ে থাকলেও তারা এখন আলাদা থাকেন। এই বৃদ্ধ বয়সে রেজিয়া চাইলে হয়তো অবসরে থাকতে পারতেন, কিন্তু তার কাঁধে রয়েছে এক বিশাল দায়িত্ব তার বৃদ্ধ মা। নিজের সন্তানদের কাছে আশ্রয় না পেলেও, রেজিয়া তার মাকে একা ফেলে যাননি।
মায়ের জন্য ভালোবাসা আর শ্রমের কোনো বিকল্প নেই। বর্তমানে তার উপার্জিত অর্থ দিয়েই চলছে মায়ের ভরণপোষণ এবং প্রয়োজনীয় চিকিৎসা খরচ। নিজের হাড়ভাঙা খাটুনিতে মা’কে আগলে রেখেছেন এই মহীয়সী নারী।শ্রমিক দিবসে এক অনন্য উদাহরণ,
মে দিবস মানেই শ্রমের মর্যাদা। রেজিয়া বেগম প্রমাণ করেছেন যে, শ্রম কোনো লজ্জা নয়, বরং সম্মানের। রোদ-বৃষ্টি উপেক্ষা করে তার এই লড়াই কেবল বেঁচে থাকার জন্য নয়, বরং পরিবারের প্রতি অকৃত্রিম দায়বদ্ধতার এক বিরল দৃষ্টান্ত। মহান মে দিবসের এইলগ্নে রেজিয়া বেগমের মতো সকল পরিশ্রমী নারী ও শ্রমিকের প্রতি রইলো আমাদের বিনম্র শ্রদ্ধা ও অগাধ ভালোবাসা।
Please Share This Post in Your Social Media