বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করণের লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান লামায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন অগ্রগতি জাতীয় ও লামা-আলীকদম-নাইক্ষ্যংছড়ি প্রেক্ষাপট নিয়ে প্রেস ব্রিফিং আয়োজন করেছে তথ্য অফিস লামা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার একটি জনবান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন দর্শনের প্রতিফলন। এই ইশতেহারে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষি খাতের আধুনিকায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ, পরিবেশ সংরক্ষণ এবং নারীর মর্যাদা ও ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা বলেন সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন ও পুনঃখনন, ব্যাপক বৃক্ষরোপণ এবং নারীদের জন্য নিরাপদ পরিবহন সুবিধার মতো উদ্যোগগুলো, জাতীয় পর্যায়ের পাশাপাশি লামাতেও এসব কর্মসূচির অগ্রগতি ক্রমান্বয়ে প্রতিফলিত হচ্ছে,ইতোমধ্যে লামা উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ১২টি গ্রামের ১০৯৭ নারী এই ফ্যামিলি কার্ডের আওতায় প্রতি বাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। এবং সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী বিভিন্ন কার্ডের জন্য আবেদন জমা করা হয়েছে যা যাচাই-বাছাই করে বাস্তবায়নের পথে এগিয়ে চলছে—যা সরকারের “প্রতিশ্রুতি থেকে বাস্তবতায় রূপান্তর”-এর দৃশ্যমান উদাহরণ।
এছাড়া, উন্নয়ন কার্যক্রমে জনগণের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত এবং সরকারের সাফল্য তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে
“সবার আগে বাংলাদেশ” চিন্তা ও দর্শনের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর ৬৮টি তথ্য অফিসের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশিত ১৮০ দিনের বিশেষ প্রচার কর্মসূচি বাস্তবায়ন করছে। এর আওতায় গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে ২০২৬ খ্রি. পর্যন্ত ৬৮টি তথ্য অফিসের মাধ্যমে উন্মুক্ত বৈঠক/কমিউনিটি সভা- ১,০২১টি; নারী সমাবেশ-২০২টি; চলচ্চিত্র/প্রামাণ্যচিত্র/টিভিসি প্রদর্শন-১১,০৬০টি; সড়ক/বার্তা প্রচার-৩,২৪৮ ইউনিট; তথ্যবহুল অনলাইন প্রচার- ২,৩১৬টি; কৃষক সমাবেশ-১৪টি; ফ্যামিলি সমাবেশ-২২টি অনুষ্ঠিত হয়েছে।