চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের ভোররাতের অ্যাকশন: হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি খাঁচায়!
আজিজুর ইসলাম স্টাফ রিপোর্টার:
সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জকে মাদকমুক্ত করতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) এর চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (২০ মে, ২০২৬) ভোররাতে এক বিশেষ ঞটাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে ডিএনসি’র একটি চৌকস দল।
আজ বুধবার সকাল ০৬:৩০ থেকে ০৭:০০ ঘটিকার মধ্যে। ঘটনাস্থল: চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন পিটিআই বস্তি এলাকা। অভিযান পরিচালনাকারী: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC), জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।
নাম: মোসা: সেমি বেগম ওরফে পলি (৩৯)
স্বামী: মো: সাইফুল ইসলাম
ঠিকানা: পিটিআই বস্তি (১৫ নং ওয়ার্ড, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা), থানা ও জেলা: চাঁপাইনবাবগঞ্জ।
অভিযানকালে ধৃত আসামীর হেফাজত ও ঘর তল্লাশি করে নিম্নোক্ত অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয়:
মাদকদ্রব্যের নাম উদ্ধারকৃত পরিমাণ
১. হেরোইন ০৩ (তিন) গ্রাম
২. গাঁজা ৬০ (ষাট) গ্রাম
এই সফল অভিযানের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামী পলির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, মাদকের অভিশাপ থেকে চাঁপাইনবাবগঞ্জকে মুক্ত করতে তাদের এই ‘জিরো টলারেন্স’ নীতি ও বিশেষ অভিযান আগামী দিনগুলোতেও আরও জোরদার করা হবে।