আলীকদমে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত
মোঃমাঈনুদ্দিন বান্দরবান জেলা প্রতিনিধি।
বান্দরবানের আলীকদম উপজেলায় “স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আয়োজনে এবং উপজেলা প্রশাসন আলীকদম ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
আলিকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনজুর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর সিনিয়র সাইন্টিফিক অফিসার ডা. মোঃ রাকিবুল হাসান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য মো: সাইফুল ইসলাম রিমন।
সেমিনারে স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির ব্যবহার, আধুনিক বিজ্ঞানভিত্তিক উন্নয়ন এবং প্রযুক্তির সম্প্রসারণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
পাশাপাশি বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম ও প্রযুক্তি প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি এবং স্থানীয়দের উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।