কামাল হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার সীমান্তে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক ভারতীয় ৪০ হাজার রুপিসহ মোঃ নাছির উদ্দিন(৩১) নামের এক যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা। বিজিবির হাতে আটককৃত হুন্ডি ব্যাবসায়ী নাছির উদ্দিন জেলার দোয়ারাবাজার উপজেলার পেকপাড়া গ্রামের মোঃ আব্দুস সাত্তারের ছেলে। সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সূত্রে জানাযায়,
দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ মতিউর রহমান আউয়াল এর নেতৃত্বে একটি বিজিবি টহল দল ২৪ অক্টোবর বৃহস্পতিবার ১১ টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২২৯/২-টি এর নিকট হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া নামক
স্থান থেকে ভারতীয় ৪০ হাজার রুপিসহ হুন্ডি ব্যাবসায়ী নাছির উদ্দিন কে আটক করে। বিজিবির উদ্ধার করা ৪০ হাজার ভারতীয় হুন্ডির মধ্যে ২০০০ রুপির নোট-০২টি, ৫০০ রুপির নোট-৭২টি। সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক মোঃ মাকসুদুল আলম এর সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দোয়ারাবাজার থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।