রুহিয়ায় নবগত ইউএনও মোঃ আলাউদ্দিনের যোগদান
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ আলাউদ্দিন। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রুহিয়া উপজেলা অস্থায়ী কার্যালয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব রুহিয়া উপজেলা) মোঃ খায়রুল ইসলামের নিকট হতে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। দায়িত্ব গ্রহণকালে রুহিয়া থানা অফিসার সহ রুহিয়া উপজেলার অন্তর্ভুক্ত ৬টি ইউনিয়নের স্থানীয় প্রতিনিধি, কর্মকর্তা ও সর্বস্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ নবাগত ইউএনও-কে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান, ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু, ৩নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ তাহেরুল ইসলাম, ৪নং ঢোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায় এবং ৫নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন। এছাড়া ৬টি ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনা পরবর্তী সৌজন্য সাক্ষাৎকালে নবগত ইউএনও মোঃ আলাউদ্দিন উপজেলার সামগ্রিক উন্নয়ন, শান্তিশৃঙ্খলা রক্ষা এবং ডিজিটাল ও জনবান্ধব সেবা প্রদান নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন। উপস্থিত অতিথি ও স্থানীয় প্রতিনিধিগণ উপজেলার যেকোনো সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পূর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।