ছামি হায়দার,ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের ফেঞ্চুগঞ্জে জাতীয় ফলদবৃক্ষ মেলা-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের সম্মুখে মেলার উদ্বোধন করা হয়। ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুহিবুর রহমান ইরানের সঞ্চালনায় অনুষ্টানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মিন্টু চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.হাবিবুর রহমান। প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.নুরুল ইসলাম।
এছাড়াও ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদ,উপজেলা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমীন আওয়ামীলীগের সভাপতি শওকত আলী ৩ নং ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান লেইছ চৌধুরী সহ ফেঞ্চুগঞ্জের ইউনিয়ন পরিষদ গুলোর চেয়ারম্যান গন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী গন উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। পরে, উপজেলার ১০০ জন লোকের মধ্যে ফলের চারা বিতরণ করা হয়।