ওমর ফারুক,নওগাঁ জেলা প্রতিনিধিঃ– নওগাঁর আত্রাইয়ে র্যাবের মাদক বিরোধী অভিযানে ১৬ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) নাটোর ক্যাম্পের সদস্যরা। তাদের ভ্রাম্যমান আদালতে মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে । আটককৃতদের সোমবার সকালে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
র্যাব সূত্রে জানাযায়, রোববার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলার কলেজ পাড়ার মৃত কার্ত্তিক সাহার ছেলে গৌতম সাহা, ভরতেতুলিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে
পরে আটককৃতদের সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মো. আরিফ মুর্শেদ মিশু আদালতের মাধ্যমে গৌতম সাহকে ৬মাস,আব্দুর রহমানকে ১ মাস, আমজাদ আলী সরদারকে ৪ মাস এবং বাঁকী সকলকে ৩ মাস করে বিনাশ্রম সাজা প্রদান করেন। এ ব্যাপারে রাজশাহী র্যাব-৫ সিপিসি ২ নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এসপি রাজিবুল আহসান জানান, রোববার রাতে আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ষোল মাদক কারবারীকে আটক করা হয়।