ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান বিতর্ক পর্ষদের আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠান
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯
-
১৩৮
বার দেখা হয়েছে

সম্রাট শাহ্ ঝিনাইদহ প্রতিনিধিঃ মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ জাতীয় সূর্য সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সোমবার বিকালে ঝিনাইদহ শহরে মাল্টিমিডিয়ার একাডেমিক ভবনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান বিতর্ক পর্ষদ এর উদ্যগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি একরামুল হক লিকু, বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সভাপতি সাকিবুল হাসান।
অনুষ্ঠানি সঞ্চালনা করেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান বিতর্ক পর্ষদের সাধারণ সম্পাদক অাল ইমরান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি সোহেল রানা।অালোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ ও ঝিনাইদহের কৃতি সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের আত্তার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
Please Share This Post in Your Social Media