
ঝিনাইদহ প্রতিনিধিঃ মাদক,দুর্নীতি,সন্ত্রাস,সাম্প্রদায়িকতা বিএনপি-জামায়াত এর নৈরাজ্যের প্রতিবাদ সমাবেশে এমপি আব্দুল হাই বলেন, আমি রাজনীতি করতে এসেছি। ধান্দাবাজি করতে আসি নাই। দিনের বেলায় বিএনপি, আর রাতের অন্ধকারে জামাতের সঙ্গে আঁতাত করে এমন রাজনীতি আমি করি না। সাচ্চা আওয়ামী লীগারদের নিয়েই রাজনীতি করি এবং করব। আব্দুল হাই আল্লাহর নামে শপথ করে বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নাই।ঝিনাইদহ জেলা থেকে মাদক, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতি ও ভূমিদস্যুতা উৎখাত করবই। যে মাদক,সন্ত্রাস,দুর্নীতি আমার সন্তান তথা ভবিষ্যত প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে সেই মাদক ব্যবসায়ী এবং নৈরাজ্য সৃষ্টিকারি যেই হোক ছাড় নাই। দলীয় নেতা-কর্মী, পুলিশ-প্রশাসন, সাংবাদিক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষকে নিয়ে ঝিনাইদহ জেলা থেকে এসব অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াব। মানুষের বাড়ি বাড়ি গিয়ে গণসচেতনতা সৃষ্টি করব।
মঙ্গলবার বিকালে শহরের পায়রা চত্তর এলাকায় জেলা আওয়ামী লীগ উদ্দোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে আব্দুল হাই এ ঘোষণা দেন।
ঝিনাইদহে স্মরণকালের বৃহৎ সমাবেশে মাদক,দুর্নীতি,সন্ত্রাস,সাম্প্রদায়িকতা বিএনপি-জামায়াত,জঙ্গী গোষ্ঠীর পরিকল্পিত গুজব রটিয়ে সারাদেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যুদ্ধের ঘোষণা দিয়েছেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।তিনি বলেছেন, সুশাসন প্রতিষ্ঠা করতে হলে ঝিনাইদহ জেলা থেকে সামাজিক ব্যাধিগুলোকে দূর করতে হবে।দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি শেখ হাসিনার একজন নগণ্য কর্মী হতে পেরেছি এতেই আমি ধন্য। তাই দলের নাম ব্যবহার করে যদি কেউ মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িত থেকে দলের বদনাম করে তাহলে কাউকে ছাড় দেয়া হবে না।মেয়র বলেন, বর্তমানে দলীয় লেবাসে যারা স্বাধীনতা বিরোধী অপশক্তির সঙ্গে মিলে ঝিনাইদহকে অস্থিতিশীল করতে চাচ্ছেন এই সমাবেশ থেকে তাদের হুশিয়ারি দিয়ে বলতে চাই,ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে এবং থাকবে।আমি জীবনের শেষ সময়টুকু মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।
যেন মৃত্যুর পর মানুষ দুই হাত তুলে দোয়া করেন। বিকালে শহরের পায়রা চত্তরে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু এসব কথা বলেন।
ঝিনাইদহে জেলা আওয়ামীলীগের উদ্দোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার বিকালে পায়রা চত্তর থেকে একটি মিছিল বের হয়ে জেলা আওয়ামীলীগ কার্যালয় ও পুরাতন ডিসিকোট হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুওে পুনরায় পায়রা চত্তওে গিয়ে এক বিশাল সমাবেশে মিলিত হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি’র সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারন সম্পাক ও পৌর মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু’র পরিচালনায় সমাবেশে ও মিছিলে উপস্থিত ছিলেন,
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ আজিজুর রহমান, তৈয়ব আলী জোয়ার্দ্দার,সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ আব্দুর রশীদ,সাবেক জেলা মুক্তিযোদ্ধা কোমান্ডার মকবুল হোসেন,সদও থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি , জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাসুদ আহমেদ শন্জু,এ্যাডঃ আক্কাচ আলী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম.আব্দুল হাকিম, মাহমুদুল ইসলাম ফোটন, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মন্জু পারভেজ তুষার, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ,জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঝিনাইদহ জজকোটের জিপি এ্যাডঃ বিকাশ কুমার ঘোষ,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান আনিচুর রহমান খোকা, হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ও জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়াও সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি,সাধারন সম্পাদকসহ সদর ইউনিয়ন ও হরিণাকুন্ডু ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ,জেলা আওয়ামী আইনজীবি পরিষদের নেতৃবৃন্দ,জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ,ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি/সাধারন সম্পাদক বৃন্দসহ আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ,কৃষকলীগ,মহিলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মি বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।