নড়াইলে ভবানীপুর ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯
-
১৩৮
বার দেখা হয়েছে

এস,কে সুজয় নড়াইল: বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত প্রভ‚পদ মন্ডল স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ভবানীপুর বলাকা স্পোটিং ক্লাব’র আয়োজনে মঙ্গলবার (২৯ আক্টোবর) বিকাল ৩ টা ৩০ মিনিটে। ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক আনজুমান আরা। ভবানীপুর বালাকা স্পোটিং ক্লাব এর সভাপতি শরীফ আরিফ নাছিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন পিপিএম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আজিবর রহমান, প্রকৌশলী ইন্দ্রজিৎ মন্ডল প্রমুখ। ফাইনাল খেলায় অংশ গ্রহন করে বাঘারপাড়ার বাগডাঙ্গা একাদশ ও মুক্তিযোদ্ধা প্রজন্ম একাদশ,ভবানীপুর,নড়াইল। নির্ধারিত সময়ে খেলার ফলাফল না হওয়ায় টাই ব্রেকারে গড়ায়। বাগডাঙ্গা স্পোটিং-৫ ও মুক্তিযোদ্ধা স্পোটিং ক্লাব ৪ গোল করে। এতে যশোরের বাঘারপাড়া উপজেলার বাগডাঙ্গা একাদশ ১ গোলে জয়লাভ করে।
Please Share This Post in Your Social Media