লিয়াকত হোসেন রাজশাহী:পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ফেন্সিডিল ব্যবসায়ী গ্রেফতার। বোয়ালিয়া মডেল থানার এসআই/মোঃ আঃ মতিন, এএসআই/মোঃ সেলিম শাহজাদা, ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা ক’রে শিরোইল বাসটার্মিনাল হতে ২৮ বোতল ফেন্সিডিল, মূল্য অনুমান ১৯,৬০০/-(উনিশ হাজার ছয়শত) টাকা সহ আসামী ১। মোঃ মোস্তাকিম @ মাসুম (১৯) কে হাতেনাতে গ্রেফতার করেন। আসামী চাঁপাইনবাবগঞ্জ হ’তে অভিনব কায়দায় ফেন্সিডিল গুলো যাত্রীর ছদ্মবেশে ঢাকায় নিয়ে যাচ্ছিল।