লিয়াকত হোসেন রাজশাহী প্রতিনিধি:গতকাল দিবাগত রাতে নগরীর রাজপাড়া থানাধীন উত্তরা ক্লিনিকের মোড় এলাকায় অবস্থিত ১৬ নং বাসায় এ ঘটনা ঘটে। ধর্ষিতা (২৫) তানোর মালবান্দা গ্রামের বাসিন্দা আব্দুস সালামের কন্যা।এ ঘটনায় তানোর থানাধিন শংকরপুর গ্রামের ফিরোজের ছেলে সজিব রায়হান (২২) এবং একই গ্রামের পলাশ (২৩) নামের দুই ধর্ষক! রাজপাড়া অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাৎ হোসেন খান জানান, চাকুরীর খোঁজে যুবতী (২৫) রাজশাহীতে আসে। পূর্ব পরিচিত হওয়ায় ওই এলাকার বাসিন্দা ওই যুবককে ফোন দিলে তারা তাকে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে ওই যুবতিকে ফুসলিয়ে নতুন বিলসিমলা এলাকার সেনা নিবাস সড়ক রোডে উত্তরা ক্লিনিকের মোড়ে অবস্থিত ১৬ নং বাসার ছাত্রাবাসে নিয়ে যায়। বাড়ির মালিকের নাম মৃত মোঃ আব্দুর রহিম। তিনি একজন এলজিইডি অবসরপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী।
পরে তারা একটি কক্ষে যুবতীকে আটকে রেখে দুই বন্ধু মিলে পালাক্রমে গণধর্ষণ করে। বুধবার দিবাগত রাত্রী ১২.৫ মিনিটে যুবতী ৯৯৯ এ ফোন দিলে এস আই সরিফুল সহ ফোর্স গিয়ে তাকে উদ্ধার করে এ সময় একজন পালিয়ে গেলেও অপরজনকে কে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় ডিসি ওসি এসি সহ অভিযানে সকলকে দেখা গেছে। পাশাপাশি যুবতীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) ওয়ার্ডে ভর্তি করা হয়।ওসি শাহাদাৎ আরো বলেন, এ ঘটনায় যুবতীর বাবা বাদি হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।